ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি)-এর প্রকাশনাসমূহের পাঠকপ্রিয়তা যাচাই ও মান উন্নয়নে করণীয়-বিষয়ক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। রবিবার (৩১শে আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিএফপির প্রতিষ্ঠাকাল অর্থাৎ ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত ডিএফপির প্রকাশিত সব ধরনের প্রকাশনা সংরক্ষণ করতে হবে। যেসব প্রকাশনা বর্তমানে ডিএফপির সংগ্রহে নেই, সেসব প্রকাশনা দ্রুত সংগ্রহের উদ্যোগ নিতে হবে। উপদেষ্টা ডিএফপির প্রকাশনার মানোন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

গবেষণাপত্রের মোড়ক উন্মোচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম এবং মন্ত্রণালয়ের অধীন দফতর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

আপডেট টাইম : ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫