ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

চুক্তি ভেঙে আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরাইলি

জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরাইলি বাহিনীর সুরক্ষায় প্রায় ৯০০ ইসরাইলি ঢুকে পড়েছে। জেরুজালেম গভর্নরেটের হিসাবে, এই সংখ্যাটি একদিনে কম্পাউন্ডে প্রবেশ করা ইসরাইলির মোট সংখ্যা।

আল-আকসা কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্ব ইসলামী ওয়াক্‌ফ কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে। এটি ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পরও বিদ্যমান থাকা ‘স্ট্যাটাস কু’ চুক্তির অধীন চলমান। খবর আল জাজিরার।

চুক্তি অনুযায়ী জর্ডান-নিয়ন্ত্রিত ইসলামী ওয়াক্‌ফ কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক কর্তৃপক্ষ আর ইসরায়েল নিয়ন্ত্রণ করে এর চারপাশের নিরাপত্তা ব্যবস্থা।

এই ব্যবস্থায় মুসলমানরা পূর্ণ স্বাধীনতায় সেখানে নামাজ পড়তে পারেন। তবে অমুসলিম দর্শনার্থীরা নির্ধারিত সময় ছাড়া প্রবেশ বা প্রার্থনা করতে পারেন না।

আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং একই স্থানে অবস্থিত ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পবিত্র বিবেচিত হওয়ায় স্থানটি দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

চুক্তি ভেঙে আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরাইলি

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫