ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফরম পূরণ শুরু কবে থেকে, জানাল ঢাকা শিক্ষা বোর্ড

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ঢাকা শিক্ষা বোর্ডের ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। এর আগে ২৬ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়া শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। এইচএসসির ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd/site/) প্রকাশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এইচএসসির ফরম পূরণ শুরু কবে থেকে, জানাল ঢাকা শিক্ষা বোর্ড

আপডেট টাইম : ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫