ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী

আগামী দুই থেকে একদিনের মধ্যেই সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আমিন উর রশিদ বলেন, বিগত বছরের এই সময়ের তুলনায় বর্তমানে ২ লাখ মেট্রিক টন সার বেশি রয়েছে। প্রতিটা উপজেলা ও জেলা পর্যায়ে সার মনিটরিং কমিটি করে দেয়া হয়েছে।

বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় দেশের কৃষির সার্বিক ব্যবস্থা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সকল বিষয়ে দিক নির্দেশনাও দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ৩৩ মিনিট আগে