ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন ব্রিজ হাসপাতাল প্রস্তুত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনার সিদ্ধান্ত হয়েছে।

এজন্য প্রস্তুত করা হয়েছে লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতাল।

চিকিৎসার পুরো বিষয় তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান নিজে ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান।

জানা গেছে, বেগম জিয়াকে দেখতে বাংলাদেশে যাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি লন্ডন ব্রিজ হাসপাতালে প্র্যাকটিস করেন। তাঁর পরামর্শেই বেছে নেওয়া হয়েছে বেগম জিয়ার জন্য লন্ডনের এই হাসপাতাল।

সংশ্লিষ্ট সূত্র জানায়- এ হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত আছেন প্রফেসর ডা. রিচার্ড বিয়েল, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করে আসছেন।

তাঁর উপস্থিতি ও হাসপাতালের আধুনিক সুবিধা মিলেই লন্ডন ব্রিজকে এ চিকিৎসার জন্য সর্বোত্তম বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।

জানা গেছে, এ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম উন্নত এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষায়িত সক্ষমতার জন্য পরিচিত।

এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) থেকে ‘অসাধারণ’ (ম) রেটিং পাওয়া কিছুসংখ্যক বেসরকারি হাসপাতালের একটি।

রাজধানী লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ হাসপাতাল জটিল ও বহু রোগ সমন্বিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে।

হাসপাতালটির লেভেল-৩ আইসিইউ যুক্তরাজ্যের বেসরকারি খাতে অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে বিবেচিত। এখানে ২৪ ঘণ্টা অনসাইট কনসালট্যান্ট উপস্থিত থাকেন এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য উন্নত লাইফ-সাপোর্ট প্রযুক্তি ব্যবহৃত হয়।

ভেন্টিলেশন, উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আইসিইউনির্ভর চিকিৎসার সমন্বয়ে এটি আন্তর্জাতিক রোগীদের প্রধান গন্তব্য।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন ব্রিজ হাসপাতাল প্রস্তুত

আপডেট টাইম : ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫