ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজ ও খালিজ টাইমসের।

এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং দেশটিতে কোনো ধরনের প্রভাবও পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের সীমান্তঘেঁষা আরব সাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছিল, যা সৌদি আরব ও ইউএই উভয় দেশেই রেকর্ড করা হয়। সে সময় ভূমিকম্পের কারণ হিসেবে আরবীয় প্লেটের নড়াচড়া ও ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপকে দায়ী করেছিলেন ভূতাত্ত্বিকরা।

অঞ্চলটির প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প হওয়ায় মাঝেমধ্যে তার প্রভাব ইউএইতেও অনুভূত হয়। গত ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

এ ছাড়া গত ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যদিও সেটির কোনো প্রভাব ইউএইতে পড়েনি। তারও আগে, ২২ নভেম্বর ইরাকে ৩০ কিলোমিটার গভীরে ৫.০ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়, যা আমিরাতে অনুভূত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ভূমিকম্পে সৌদি আরব বা ইউএইতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫