ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

এবার যুদ্ধক্ষেত্রে সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো রাশিয়া

যুদ্ধে রাশিয়ায় প্রথমবারের মতো সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ মোতায়েন করেছে। এর আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সামরিক বহরে যুক্ত থাকলেও যুদ্ধে মোতায়েন ছিল না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাশিয়ান বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এক তথ্য জানা গেছে।

এর আগে বুধবার  রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসভ বলেন, এস-৫০০ সিস্টেম সজ্জিত প্রথম রেজিমেন্ট আনুষ্ঠানিকভাবে যুদ্ধে মোতায়েন করা হয়েছে। বছরের শেষ প্রতিরক্ষা বোর্ড বৈঠকে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি।

উল্লেখ্য যে, এস-৫০০ প্রমিথিউস (যাকে আগে ট্রায়াম্ফেটর–এম নামেও ডাকা হতো) একটি রুশ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। শত্রুপক্ষের সম্ভাব্য সব ধরনের বিমান ও মহাকাশ–আক্রমণ প্রতিরোধে এটি তৈরি করা হয়। সিস্টেমটির পূর্ণ প্রযুক্তিগত ক্ষমতা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এস–৫০০ এমনভাবে এখনও আপগ্রেড করা হচ্ছে যাতে এটি পরবর্তী প্রায় ২৫ বছর যুদ্ধে কার্যকর থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

এবার যুদ্ধক্ষেত্রে সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো রাশিয়া

আপডেট টাইম : ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫