ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হাড় ক্ষয় ও ব্যথা নিয়ন্ত্রণে ওষুধ নয়, জীবনযাপনই মূল ডা. এম এ শাকুর

বয়স বাড়ার সাথে সাথে শরীরে হাড়ের ক্ষয় ও ব্যথাজনিত নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যা মোকাবিলায় শুধু ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করলে চলবে না। এর জন্য প্রয়োজন সঠিক ব্যায়াম এবং দৈনন্দিন জীবনযাপনের ধরনে পরিবর্তন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর বার্তাসংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাধারণত ২৫ বছর বয়স পর্যন্ত মানুষের শারীরিক বৃদ্ধি অব্যাহত থাকে। এরপর ধীরে ধীরে শরীরে ক্ষয়জনিত পরিবর্তন শুরু হয়। বয়স বাড়ার সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরেসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বিভিন্ন জয়েন্টের রোগ দেখা দিতে পারে। আবার অল্প বয়সীদের মধ্যেও অনেক সময় অ্যানকাইলজিং স্পন্ডাইলাইটিস দেখা যায়। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে এসব রোগ দীর্ঘমেয়াদে জটিল আকার ধারণ করতে পারে।’

ডা. শাকুর বলেন, ‘আমাদের দেশে সাধারণভাবে যে সমস্যাটিকে ‘হাড়ের ক্ষয়’ বলা হয়, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেটিই অস্টিওপোরেসিস। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। বিশেষ করে মেনোপজ (মাসিক) বন্ধ হওয়ায় পর নারীদের হাড় ক্ষয়ের মাত্রা বেড়ে যায়। এ সময় কোমর, ঘাড় ও পিঠব্যথা খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। বেশিভাগ মানুষ এসব ব্যথায় শুধু ব্যথানাশক ওষুধ খান। কিন্তু এতে স্থায়ী সমাধান হয় না। এসব ব্যথার চিকিৎসায় ওষুধের পাশাপাশি রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন) অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘রিহ্যাবিলিটেশনের মূল বিষয় হলো রোগী কিভাবে বসবেন, হাঁটবেন, কাজ করবেন এবং দৈনন্দিন জীবনযাপন করবেন; এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেয়া। যেমন, দীর্ঘসময় কম্পিউটারে কাজ করা ব্যক্তিদের বসার ভঙ্গি ও কম্পিউটার ব্যবহারের নিয়ম জানা জরুরি। একইভাবে বাথরুম ব্যবহারের পদ্ধতি বা হাই কমোড প্রয়োজন কি-না; এসব বিষয়ও রোগীকে সহজভাবে বুঝিয়ে দিতে হয়। এতে ব্যথা কমে এবং ভবিষ্যতের জটিলতা এড়ানো যায়।’

বয়স বাড়ার সাথে হাড়ের পরিবর্তনের বিষয়টি একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেন ডা. এম এ শাকুর।

তিনি বলেন, ‘দীর্ঘদিন একটি হাতুড়ি দিয়ে কাজ করলে যেমন এর মাথা চ্যাপ্টা হয়ে যায় এবং আয়তন বাড়ে, মানুষের হাড়ের ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটে। ২০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত হাঁটাচলা ও দৌড়ঝাঁপে পায়ের গোড়ালি, হাঁটু ও কোমরের হাড়ের ওপর প্রতিনিয়ত চাপ পড়ে। একপর্যায়ে এতে হাড়ের সারফেস এরিয়া বা আয়তন বেড়ে যায়। একে চিকিৎসাবিজ্ঞানে ‘ডিজেনারেটিভ চেঞ্জ’ বলা হয়। এটি বয়সের সাথে বাড়তে থাকা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ অবস্থায় নিয়মিত চিকিৎসার পাশাপাশি জীবনযাপনের ধরন পরিবর্তন করা জরুরি।’

চিকিৎসা পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, ‘ফিজিক্যাল মেডিসিনে ওষুধের পাশাপাশি বিভিন্ন মডালিটিস (যান্ত্রিক পদ্ধতি) ব্যবহার করা হয়। এর মধ্যে শর্টওয়েভ, মাইক্রোওয়েভ, আল্ট্রাসাউন্ড, ইনফ্রারেড, ইলেকট্রোথেরাপি ও আল্ট্রাভায়োলেট রশ্মি অন্যতম। তবে শুধু মেশিন নয়, রোগীদের দৈনন্দিন কাজকর্মে সঠিক নিয়ম মেনে চলা (অ্যাক্টিভিটিস অব ডেইলি লিভিং, এডিএল) সম্পর্কেও নির্দেশনা দেয়া হয়।’

ব্যায়ামের গুরুত্ব তুলে ধরে ডা. শাকুর বলেন, ‘শরীর গঠনের জন্য যেমন ব্যায়াম দরকার, তেমনি রোগ থেকে মুক্তি পেতেও ব্যায়ামের কোনো বিকল্প নেই। সব চিকিৎসার কেন্দ্রবিন্দু হলো ব্যায়াম। সঠিক ব্যায়ামে জয়েন্ট শক্তিশালী হয়, ব্যথা কমে এবং চলাফেরা সহজ হয়। তবে কোন রোগে কোন ধরনের ব্যায়াম প্রয়োজন, তা সঠিকভাবে জানা জরুরি।’

তিনি বলেন, ‘গ্রামের নারীরা অনেক সময় নিচু হয়ে চুলায় ফুঁ দিয়ে রান্না করেন কিংবা ঝুঁকে ঝাড়ু দেন। দীর্ঘদিনের এই অভ্যাসে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং হাড় বেড়ে গিয়ে তীব্র ব্যথার সৃষ্টি হয়।’

এ সমস্যার সমাধানে পরিবেশগত পরিবর্তনের (এনভায়রনমেন্টাল মডিফিকেশন) পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘রান্নার চুলা উঁচুতে স্থাপন করতে হবে। তা সম্ভব না হলে মোড়া বা চেয়ারে বসে রান্না করতে হবে, যাতে মেরুদণ্ডের ওপর চাপ না পড়ে।

বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের এই অধ্যাপক আরো বলেন, কেউ প্যারালাইসিসে আক্রান্ত হলে বা দুর্ঘটনা ও অন্যান্য কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লে অবশ্যই ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন। এই চিকিৎসা পদ্ধতিতে শুধু ওষুধ নয়, বরং ব্যায়াম, থেরাপি, দৈনন্দিন কাজের নির্দেশনা এবং পরিবেশগত পরিবর্তনের সমন্বয়ে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। কারণ শুধু ওষুধে সাময়িকভাবে ব্যথা কমলেও দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে হলে জীবনযাপনে পরিবর্তন আনা এবং সঠিক নিয়ম মেনে চলা অপরিহার্য।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হাড় ক্ষয় ও ব্যথা নিয়ন্ত্রণে ওষুধ নয়, জীবনযাপনই মূল ডা. এম এ শাকুর

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫