ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

কোপা থেকে বাদ পড়লেন কাকা

প্রথমে কোপা আমেরিকা স্কোয়াডে ছিলেন না। কিন্তু চোটের কারণে স্কোয়াড থেকে কস্তা ছিটকে পড়ায় ডাক পান সাবেক ফিফা বর্ষসেরা এই ফুটবলার। তবে এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে জমজমাটপূর্ণ এই আসর থেকে ছিটকে গেলেন কাকা।

বর্তমান ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকার চোট পরীক্ষার পর জানা গেছে, আগামী ২০ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই বুধবারই কাকার পরিবর্তে সাও পাওলো তারকা গ্যানসোকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

২০১২ সালে বসনিয়া  হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের পর আর ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি গ্যানসো। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকায় আবারও ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার।

আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (জুন ৮) ও পেরু(জুন ১২)।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কোপা থেকে বাদ পড়লেন কাকা

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬