ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরও যদি দেশটির প্রশাসনের বাকি সদস্যরা দেশকে ‘ঠিক করার’ তার প্রচেষ্টায় সহযোগিতা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর দ্বিতীয় দফা সামরিক হামলা চালাতে পারে।”

রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের এই মন্তব্য লাতিন আমেরিকায় আরো মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দেয়। একই সঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ কমাতে ব্যর্থ হলে কলম্বিয়া ও মেক্সিকোও সামরিক পদক্ষেপের মুখে পড়তে পারে।’

‘অপারেশন কলম্বিয়া—শুনতে আমার কাছে ভালোই লাগে,’ বলেন ট্রাম্প।

তিনি আরো বলেন, “ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ছাড়াই ‘নিজে নিজেই পতনের পথে’ রয়েছে বলে মনে হচ্ছে।”মাদুরো বর্তমানে নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং সোমবার মাদক মামলায় আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে তার আটক হওয়ায় তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, ‘নতুন সরকার বসানোর জন্য তাৎক্ষণিক নির্বাচন চাপিয়ে দেওয়ার বদলে তার প্রশাসন মাদুরো সরকারের অবশিষ্ট সদস্যদের সঙ্গে কাজ করবে, যাতে মাদক পাচার দমন করা যায় এবং দেশের তেল শিল্প পুনর্গঠন করা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

আপডেট টাইম : ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬