ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

গ্যাসের সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে শুরুটা করেছে ভারত। বাংলাদেশ শুধু তার প্রতিক্রিয়া জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদ এমনই হওয়া উচিৎ। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের আশা, এ ঘটনায় ভারতের শুভবুদ্ধির উদয় হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিং এসব কথা বলেন তারা।

জ্বালানি উপদেষ্টা জানান, দেশে জ্বালানির কোন সংকট নেই। এরপরও কারসাজির মাধ্যমে গ্যাসের সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা এই সিন্ডিকেট করেছে বলে মনে করেন তিনি। তবে, যারা অযৌক্তিকভাবে বেশি দরে সিলিন্ডার বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি স্বীকার করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আইপিএল এর সম্প্রচার বন্ধ প্রসঙ্গে দুই উপদেষ্টাই বলেন, এ ইস্যুতে ভারত যা করেছে তার প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

গ্যাসের সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬