ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ ইসি, অভিযোগ প্রার্থীদের

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনী কার্যক্রম থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্যের নেতারা। এদিকে, জাতীয় পার্টির মহাসচিব শামিম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি ভোটে যাবে কি না সেই সিদ্ধান্ত এক মাত্র দলের, এই বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই।

নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রার্থীরা অভিযোগ করেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের মঙ্গলবার চতুর্থ দিনের মত শুনানি করেছে নির্বাচন কমিশন। চতুর্থ দিনে ৭০ টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ৫৩ টি মঞ্জুর ও ১৭ টি নামঞ্জুর হয়েছে। ৪ দিনে মোট ২০৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন।

বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও না মঞ্জুরও হয়েছে কয়েকজন প্রার্থীর। আপিল শুনানির পর গণমাধ্যমে তারা অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে।

এদিন বিকালে জুলাই ঐক্যের প্রতিনিধি দল, জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। ৫ আগস্টের পরে দাবি পূরণ হচ্ছে না বলে অভিযোগ করেন।

এদিকে, জাতীয় পার্টির মহাসচিব শামিম হায়দার পাটয়ারী জানান, জাতীয় পার্টি ৫টি আপিলের মধ্যে ৫টিই বৈধতা পেয়েছে। তিনি বলেন, হীন উদ্দেশ্যে জাতীয় পার্টিকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ ইসি, অভিযোগ প্রার্থীদের

আপডেট টাইম : ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬