ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

দুই পুরস্কার আর সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েও হতাশ শরীফুল

স্বপ্নের মতো বিপিএল কাটালেন পেসার শরীফুল ইসলাম। ১২ ইনিংসে ওভারপ্রতি ৫.৮৪ করে রান দিয়ে শিকার করেছেন ২৬ উইকেট, যা বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি। সেইসঙ্গে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এই দুই পুরস্কার আর রেকর্ড গড়েও হতাশ তরুণ পেসার। কারণ, তার দল চট্টগ্রাম রয়্যালস শিরোপা জিততে পারেনি।

গতকাল শুক্রবারের ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬৩ রানে হেরে গেছে চট্টগ্রাম। ফাইনালে ২ উইকেট নিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে তাসকিনকে পেছনে ফেলেন শরীফুল। গত আসরে তাসকিন ২৫ উইকেট নিয়েছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শরীফুল বলেন, ‘ভালো লাগছে, কিন্তু আমরা যদি চ্যাম্পিয়ন হতাম, অনেক বেশি ভালো লাগত। প্রতিটি খেলোয়াড়ই চায় যে চ্যাম্পিয়নশিপটা তাদের হাতে উঠুক।’

টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে সরে দাঁড়ায় চট্টগ্রামের মালিকপক্ষ। বাধ্য হয়ে দলের দায়িত্ব নেয় বিসিবি। তাই বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান শরীফুল, ‘বিশেষ করে ধন্যবাদ দেব বিসিবিকে। উনারা যখন দলটার দায়িত্ব নিয়েছে, তখন আমাদের খেলোয়াড়রা যেটা সবসময় বিপিএলে অনেক দলের ক্ষেত্রে হয় যে একটা চিন্তা থাকে পেমেন্ট ইস্যুতে… যখন বিসিবি হাতে নিয়েছে তখন আমরা সবাই খুবই নির্ভার ছিলাম এবং আমরা নিজের দলের মতো করে খেলেছি। মনে করেছি যে, আমাদের নিজের গড়া দল। আমরা ওই ভাবেই প্রতিটা অনুশীলন সেশন বলেন, ম্যাচ বলেন সবসময় এরকম।’

এই প্রথম বিপিএলে ‘প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ হলেন কোনো বিশেষজ্ঞ বোলার। শরিফুলের আশা, তার দেখানো পথে এভাবেই উঠে আসবেন আরও বোলার, ‘ভালো লাগছে, এবার হয়তো আমিই হয়েছি বোলার হিসেবে ম্যান অব দা টুর্নামেন্ট। পরের বছরও হয়তো বা আরেকজন হবে। এখন দেখা যাচ্ছে যে বিপিএলে আমি সবশেষ কয়েকবার দেখেছি যে বোলাররা ভালো লড়াই করছে, গত বছর যেমন তাসকিন ভাই । সামনে আরও বোলাররা ভালো আধিপত্য দেখাবে আশা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

দুই পুরস্কার আর সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েও হতাশ শরীফুল

আপডেট টাইম : ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬