ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বাংলাদেশি সাংবাদিকদের বিষয়ে পুনর্বিবেচনা করছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দল বাদ পড়ার পর সাংবাদিকদেরও অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ম্যাচ কভার করার অনুমতি দেওয়া হয়নি তাদের। তবে পরবর্তীতে আইসিসি জানিয়েছে, এই সমস্যার সমাধান করা চেষ্টা করা হচ্ছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে আইসিসির এক সূত্র জানিয়েছে, নতুন করে বিষয়টা ভাবা হচ্ছে। যেহেতু আবেদনের সংখ্যা বেড়েছে ও সূচি বদলেছে তাই সময় লাগছে। সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে।
পাশাপাশি একটি শর্তের কথাও জানিয়েছে সূত্রটি। তা হলো- প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি সাংবাদিক কার্ডের আবেদন করেছেন। প্রত্যেককে তো দেওয়া যাবে না। কাদের কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তারপর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে।
এর আগে এক গণমাধ্যম জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তাদের জানিয়েছেন, ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি চেয়েছিলেন। তাদের অনুমতি দেওয়া হয়নি। আমজাদ বলেন, আমি যত দূর জানি, বাংলাদেশি সাংবাদিকদের কার্ডের আবেদন খারিজ করা হয়েছে। এ বছর ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন। কেউ অনুমতি পাননি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বাংলাদেশি সাংবাদিকদের বিষয়ে পুনর্বিবেচনা করছে আইসিসি

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬