ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

জামায়াত ১০ শতাংশ ভোটও পাবে কিনা সন্দেহ: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ভোট যদি হয়, জামায়াত ১০ শতাংশ ভোটও পাবে কিনা সন্দেহ। কে ওদের কর্মী, কে ওদের ভোট দিবে?

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-৪ আসনের অন্তর্গত মিঠামইনের ঢাকী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ইটনাতে পাঁচজন, মিঠামইনে দশজন, অষ্টগ্রামে পাঁচজন পাকিস্তানি মিলিটারি বসবে। আর জামায়াতের রাজাকার-আলবদররা মিলে এই দেশটাকে আবার ১৯৭১ বানাবে। মানুষ রাস্তায় হাঁটতেও পারবে না।

তিনি আরও বলেন, এই দেশের মা-বোনের ইজ্জত থাকবে না। আল্লাহর দোহাই লাগে আমারে ভোট দিয়েন না, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানায়েন না। এদের চেয়ে খারাপ মানুষ এই দুনিয়াতে জন্ম নেয় নাই।

জামায়াত নেতাকর্মীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, ওরা বলে—তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আবার তাদের ডাকসুর ভিপি বলে তারেক রহমানকে লাথি মেরে দেশছাড়া করবে। এত বেয়াদব মানুষ হয় কীভাবে! এই বেয়াদবি, বেতমিজ, বেইমানি-এই শব্দগুলো জামায়াতের জন্যই ডিকশনারিতে আছে।

নির্বাচনী প্রচারে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, প্রথমে বোরকা পরা কিছু মহিলা দিয়ে শিশুদের বিস্কুট-চকলেট দেয়, পরে মায়েদের বলে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক আল্লাহ। মানুষ হয়ে আল্লাহ সাজার চেষ্টা করলে তার জায়গা জাহান্নামে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

জামায়াত ১০ শতাংশ ভোটও পাবে কিনা সন্দেহ: ফজলুর রহমান

আপডেট টাইম : ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬