ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

চল্লিশ রকমের গোলাপ নিয়ে মেলা

বাংলা সালের ১৫ ফাল্গুন শনিবার। ঋতুরাজ বসন্তের একটি দিন। এদিন ভোর থেকে বাতাসের গায়ে শীতের কুয়াশা। সকালটা একটু দেরিতেই আড়মোড়া ভাঙে। তবে কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকার মা বাসভবনের আঙিনায় গোলাপ মেলা সব আলস্য দূরে ঠেলে দিয়েছে। নারী-পুরুষ, শিশু সবাইকে চনমনে মন নিয়ে ফুলের মেলায় ঘুরতে দেখা গেছে। অনেকের চোখে বিস্ময় দেশি-বিদেশি ৪০ রকমের গোলাপ দেখে।

৪১ বছর পর কুমিল্লা নগরীতে এই ব্যতিক্রমী মেলা বসে। লাল, কালো, সাদা, নীল, হলুদ ও সবুজ গোলাপের সঙ্গে রয়েছে মরু অঞ্চলের গোলাপ।

সরেজমিন গিয়ে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তফা কামাল ফুলু স্মরণে এই আয়োজন করা হয়। মেলায় অর্ধশতাধিক নারী গোলাপ ফুল প্রদর্শন করেন। দর্শনার্থীরা ফুল দেখছেন, তার পরিচয় জেনে নিচ্ছেন। চারপাশে গোলাপের মিষ্টি ঘ্রাণ ভাসছে। দিনব্যাপী মেলা শেষে কয়েকজনকে পুরস্কৃত করা হয়। মেলার উদ্বোধন করেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন কবি ড. আলী হোসেন চৌধুরী। মেলার আয়োজক মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক সমীর মজুমদার, মুক্তিযোদ্ধা মমিনুল হক, নাট্যশিল্পী শাহজাহান চৌধুরী, ফাউন্ডেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন ও সাধারণ সম্পাদক দেলেয়ার হোসেন টুটুল প্রমুখ।

নগরীর মগবাড়ি এলাকার তানজিয়া মোহাম্মদ মিম, উত্তর চর্থার ফ্লোরা তিশা, দক্ষিণ চর্থার আফসানা মিমি ও শাকতলা এলাকার ফারজানা চৌধুরী রিপা বলেন, ফুল ভালোবাসা ও সুন্দরের প্রতীক। মনের আনন্দে ফুলের চাষ করি। এই প্রথম আমরা এমন মেলায় অংশ নিয়েছি। এটা নতুন অভিজ্ঞতা। এই আয়োজন আমাদের আরও বেশি ফুল চাষে উৎসাহিত করবে।

ফাউন্ডেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন বলেন, অনেক দিন ধরে দেশের মানুষের মুখে হাসি নাই। মানুষ হাসতে ভুলতে গেছে। ফুল দেখে যেন মানুষের মন ভালো হয়ে যায়, তাই এই আয়োজন। এ ছাড়া ফুলচাষি নারীদের মূল্যায়ন ছিল আমাদের আরেকটি উদ্দেশ্য। এই ধরনের আয়োজন আগামীতে আরও বড় আকারে করার পরিকল্পনা রয়েছে।

কবি ড. আলী হোসেন চৌধুরী বলেন, ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তফা কামাল ফুলু। তিনি প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন। তার স্মরণে তার ভাই আবদুল্লাহ আল জহির স্বপনসহ কয়েকজন এই আয়োজন করেন। আমার কাছে মনে হয়েছে এটি সুন্দরের আয়োজন। ফুল নিঃস্বার্থ সুন্দর। ফুল দিয়ে আমরা মানুষকে বরণ করি। সেই ফুলকে সম্মান করার জন্য এই আয়োজন।

তিনি আরও বলেন, প্রতিদিনের দ্বন্দ্ব সংঘাতে আমাদের মনে অনেক ক্লেদ জমে গেছে, ফুল উৎসবের এই আয়োজন সেই ক্লেদ দূর করবে বলে বিশ্বাস করি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

চল্লিশ রকমের গোলাপ নিয়ে মেলা

আপডেট টাইম : ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬