ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে রাজপথে নামবে সরকারবিরোধী জোট সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ভাইরাল চাকরির বয়স বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

বিশ্ব অস্থিরতায় বহুমুখী চ্যালেঞ্জে তারেক রহমানের সরকার

যুদ্ধ পরিস্থিতিতে চতুর্মুখী সংকটে পড়ছে বাংলাদেশ। জ্বালানির বাজারের অস্থিরতা ভোগাবে দীর্ঘমেয়াদে। আমদানি নির্ভরতায় অভ্যন্তরীণ বাজারে তৈরি হবে বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে খরচের চাপ পড়বে রিজার্ভে। দাম বাড়বে খাদ্য ও সেবা খাতের পণ্যে। চ্যালেঞ্জের মুখে নতুন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি।

যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এটি মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশেরও। বিএনপি সরকারের ক্ষমতার মধুমাস পার না হতেই বিশ্ব অস্থিরতায় বহুমুখী চ্যালেঞ্জে তারেক রহমানের সরকার।

জ্বালানি ও নিত্যপণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ায় ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশে। এরইমধ্যে স্পট মার্কেটে বেড়েছে জ্বালানির দাম। অন্যদিকে, দেশের জ্বালানি তেলের মজুদ রয়েছে এক মাসেরও কম। স্বাভাবিক পরিস্থিতিতে জ্বালানির রিজার্ভ থাকা দরকার কমপক্ষে ৪৫ দিনের। ফলে, অশনি সংকেত বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহে দ্রুত আমদানির বাইরে বিকল্প নেই- বলছেন বিশ্লেষকরা। তবে, সেখানেও আছে সঙ্কট। কারণ আমদানি করতে অর্থের যোগান দিতে খরচ করতে হবে রিজার্ভ থেকে।

দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি আমদানির পরামর্শ বিশেষজ্ঞদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

বিশ্ব অস্থিরতায় বহুমুখী চ্যালেঞ্জে তারেক রহমানের সরকার

আপডেট টাইম : ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬