ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে যে কারণে দেখা করলেন মেসি

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বিশেষ সংবর্ধনা পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আমন্ত্রণ জানান। মেজর লিগ সকারের শিরোপা জয়ের সাফল্য উদযাপন করতেই এই আয়োজন করা হয়।

গত ডিসেম্বর প্রথমবারের মতো মেজর লিগ সকারের শিরোপা জেতে ইন্টার মিয়ামি। শনিবার ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে যায় ইন্টার মিয়ামি। এর আগে পুরো দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। সেখানে মেসি ও তার সতীর্থরা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রাম্প সাংবাদিকদের সামনে দলের সাফল্যের কথা বলেন।

ইন্টার মিয়ামি ক্লাবের সহ-মালিক সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম। তার ক্লাবের এই সাফল্য নিয়ে যুক্তরাষ্ট্রে বেশ আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে ট্রাম্প নিজের ছেলের কথাও বলেন। তিনি বলেন, ‘‘আমার ছেলে ব্যারন বললো, ‘বাবা, আজ এখানে কে থাকবে তুমি জানো?’ আমি বললাম, “না, আমার অনেক কাজ চলছে।”

তিনি আরও বলেন, ‘‘সে বলল, ‘মেসি!’ সে তোমার বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ একজন মানুষ। আর আমার মনে হয় তোমাদের একটু আগেই দেখা হয়েছে।’

৩৮ বছর বয়সী মেসি গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।

ক্যারিয়ারে অসাধারণ সাফল্য আছে এই আর্জেন্টাইন তারকার। তিনি টানা দুই মৌসুমে এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রথম ফুটবলার।

মেসিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘লিও তার অবিশ্বাস্য ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছে, যা ইতিহাসে সবচেয়ে বেশি। তুমি চাইলে বিশ্বের যেকোনো ক্লাবে যেতে পারতে। কিন্তু তুমি মিয়ামিকে বেছে নিয়েছো। আমাদের সবাইকে এই যাত্রার অংশ করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই।’

পেলে প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি হয়তো এটা বলা উচিত না, কারণ আমি বয়স্ক, কিন্তু আমি পেলের খেলা দেখেছি। আমি জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। পেলে অবশ্যই অসাধারণ ছিলো।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ট্রাম্পের সঙ্গে যে কারণে দেখা করলেন মেসি

আপডেট টাইম : ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬