স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগ আদেশ বাতিল করে। এরআগে গত ২৪ মার্চ আব্দুর রশীদ মিয়াকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিলের তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এরআগে তিনি এলজিইডির প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে ছিলেন। পরে অবসরে যান। তাকে এক বছরের জন্য প্রধান প্রকৌশলী পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























