ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নাটোরে শিলাবৃষ্টি, ফসল ক্ষতির শঙ্কা

নাটোরে শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। জেলার কয়েকটি উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নাটোরের সিংড়া, বাগাতিপাড়া, বগড়াইগ্রম ও গুরুদাসপুর উপজেলায় শিলাবৃষ্টি হয়।

সিংড়া উপজেলার হালসা এলাকার কৃষক আব্দুল ওয়াহাব বলেন, “শিলাবৃষ্টি শুরু হওয়ায় জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।” ফলন কমে যাওয়ার শঙ্কা করছেন তিনি।

বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার কৃষক আব্দুল হাকিম বলেন, “শিলার আঘাতে ধানের শীষ নষ্ট হতে পারে। এভাবে বৃষ্টি চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, কোথাও কোথাও হালকা ক্ষতির খবর পাওয়া গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন মাঠে কাজ করছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নাটোরে শিলাবৃষ্টি, ফসল ক্ষতির শঙ্কা

আপডেট টাইম : ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬