ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

নগরবাসীর সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘণ্টা সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, জনসেবাই সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের কাজ মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের গতি এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হয়। তাই আমাদের সর্বদা মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বর্তমান সরকারের দিকনির্দেশনা অনুসরণ করে ডিএসসিসি নগরবাসীকে উন্নত সেবা দিতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

নববর্ষ উপলক্ষে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও তিলোত্তমা ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আবদুস সালাম বলেন, এই বর্ষবরণ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা হচ্ছে। শেকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে বাঙালি সংস্কৃতির বিকাশ আরও ত্বরান্বিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬