ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

আলহামদুলিল্লাহ, সউদী সরকার অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে: ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে মিনায় যাত্রা শুরু করছেন বাংলাদেশি হাজিরা। এ উপলক্ষে হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ও সউদী সরকারের নেওয়া বিশেষ আয়োজনের প্রশংসা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেছেন, এবারের হজ ব্যবস্থাপনা আগের যেকোনো সময়ের তুলনায় আরও উন্নত ও সুশৃঙ্খল হয়েছে। সউদী আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ, সৌদি আরব সরকার অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে। হাজিদের যেন কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে তারা আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের খেদমতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সউদী সরকারের প্রতি কৃতজ্ঞ। মিনায়, আরাফায় ও মুজদালিফায় এবারের আয়োজন অত্যন্ত সুন্দর ও উন্নত হয়েছে। এত বড় পরিসরে এমন আয়োজন করা সত্যিই প্রশংসার দাবি রাখে।

ধর্মমন্ত্রী জানান, কিছু হাজি মঙ্গলবার রাত থেকেই মিনার উদ্দেশে রওনা হবেন। সরকারি ব্যবস্থাপনার হাজিদের একটি বড় অংশ পরদিন সকালে মিনায় যাবেন।

তিনি বলেন, আমরা ইনশাআল্লাহ পরশুদিন সকালে হাজিদের নিয়ে মিনায় যাচ্ছি। সার্বিক প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাই কাজ করছে।

হাজিদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, এটা উপহার নয়। আরাফার ময়দানে হাজিদের কিছু খেদমত করার চেষ্টা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সময় হলে আপনারাই দেখতে পারবেন।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে এবারের হজ আগের তুলনায় আরও ভালো ও স্বস্তিদায়ক হবে। সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তায়ালা হাজিদের সুন্দরভাবে হজ পালনের তাওফিক দান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

আলহামদুলিল্লাহ, সউদী সরকার অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে: ধর্মমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬