ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

২৪টি শহীদ পরিবারে কোরবানির খাসি উপহার দিচ্ছেন এনসিপির এমপি আল আমিন

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ২৪টি পরিবারের মাঝে কোরবানির জন্য একটি করে খাসি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বুধবার (২৭ মে) এনসিপির স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দ্বিতীয় বছরের মতো এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছেন তিনি।

এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, গত বছর রোজার ঈদে ফতুল্লার শহীদ মাবরুর হাসান রাব্বির পরিবারে গিয়েছিলাম। ১৯ বছর বয়সী রাব্বি ছিল তার বংশের একমাত্র ছেলে। তার মা আক্ষেপ করে বলেছিলেন গত বছর তারা কোরবানি দিতে পারেননি। রাব্বি মাকে বলেছিল, ‘মা! চিন্তা কইরো না। আগামী বছর আমি ইনকাম করে তোমাকে কোরবানি দেওয়াব’। কিন্তু সেই সন্তানই দেশের জন্য শহীদ হয়ে গেল।

এমপি আল আমিন আরও বলেন, মায়ের মুখে এই কথা শোনার পর তার মনে হলো, এই শহীদের স্বপ্নটা আমাদেরই পূরণ করতে হবে। সেই ভাবনা থেকেই জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে থাকা ২২টি শহীদ পরিবারের পক্ষে কোরবানি দেওয়ার নিয়ত করি। গত বছর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় ২২টি খাসি কিনে সব পরিবারে পৌঁছে দেওয়া হয়েছিল।

সন্তানহারা পিতা-মাতা ও স্বজনদের সেই আবেগঘন মুহূর্তের কথা স্মরণ করে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, খাসি উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা এতটা আপ্লুত হয়েছিলেন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও গর্বিত। তিনি জানান, এবার তারা নারায়ণগঞ্জে অবস্থানরত আরও দুটি পরিবারসহ মোট ২৪টি শহীদ পরিবারকে তালিকায় যুক্ত করতে পেরেছেন এবং সবার ঘরে ঘরে খাসি পৌঁছে দেওয়া হচ্ছে। এনসিপির নেতাকর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিকেলের মধ্যেই সব থানার শহীদ পরিবারগুলোতে এই উপহার পৌঁছে দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২৪টি শহীদ পরিবারে কোরবানির খাসি উপহার দিচ্ছেন এনসিপির এমপি আল আমিন

আপডেট টাইম : ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬