বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা এবং তার দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ এসে ডাকবাংলোর তৃতীয় তলা থেকে লাশ উদ্ধার করে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, বরগুনা পৌরসভার কালীবাড়ী এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী ও তার দুই শিশু কন্যা আরাধা বিশ্বাস এবং অনুরাধা বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছে।
মা ইতি রাণী ডাকবাংলোয় আয়ার কাজ করতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পটুয়াখালী থেকে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছেন বলে জানান তিনি।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























