তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
পরে প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 






















