ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জেলা জামায়াতের আমিরকে সাময়িক অব্যাহতি

গঠনতন্ত্র বহির্ভূত কার্যক্রমের অভিযোগে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা এমবি বাকেরকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) জেলা জামায়াতের শূরা সদস্যদের এক সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এই ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর বর্তমান ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।

তিনি জানান, গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কোন ত্রুটি হলে কেন্দ্রীয় কমিটি তদন্তের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা নেন। তার ক্ষেত্রে সেটি ঘটেছে। তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা আমিরের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে এবং আমাকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক মাওলানা এমবি বাকের বলেন, শারীরিক অসুস্থতাজনিত চিকিৎসার প্রয়োজনে আমি কেন্দ্রে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাগুরা জেলা জামায়াতের আমিরকে সাময়িক অব্যাহতি

আপডেট টাইম : এক ঘন্টা আগে