ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম

গাঢ় নীল’ ও ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের নকশার পুলিশ ইউনিফর্মে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে জানানো হয়েছে, ইউনিফর্মের রঙ আগের মতো থাকলেও এবার সব সদস্যের জন্য প্যান্ট হবে খাকি রঙের। বিষয়টি পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ সদস্যদের ইউনিফর্মে নতুন করে নকশাগত পরিবর্তন আনা হলেও মূল রঙের কাঠামো আগের মতোই ফিরিয়ে আনা হয়েছে।

এতে বলা হয়, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য গাঢ় নীল রঙের শার্ট হবে, সব মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সব পুলিশের প্যান্টের রঙ হবে খাকি।

এছাড়া, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। অর্থাৎ, তাদের পোশাক পরিবর্তন হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে