ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন ভক্তদের জন্য দুঃসংবাদ, বাড়ছে দাম

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ইঙ্গিত দিয়েছেন যে, আগামী প্রজন্মের আইফোনের দাম বৃদ্ধি প্রায় অনিবার্য হয়ে উঠেছে। তার মতে, বৈশ্বিক বাজারে মেমোরি চিপের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াই এর প্রধান কারণ, এবং শিগগিরই এ পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও খুব কম।

টিম কুক জানান, অতিরিক্ত উৎপাদন ব্যয়ের চাপ নিজেদের মধ্যে সামাল দেওয়ার জন্য অ্যাপল দীর্ঘদিন চেষ্টা করেছে। প্রতিষ্ঠানটি এতদিন পর্যন্ত গ্রাহকদের ওপর বাড়তি খরচের বোঝা না চাপানোর নীতি অনুসরণ করলেও বর্তমান পরিস্থিতিতে তা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, পরিস্থিতি বিবেচনায় মূল্য বৃদ্ধি এড়ানো সম্ভব নয়।

তবে নতুন আইফোনের দাম কতটা বাড়তে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে এমন আইফোন ১৮ সিরিজে এর সরাসরি প্রভাব দেখা যেতে পারে।

বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো মডেল তৈরিতে ব্যবহৃত মেমোরি ও স্টোরেজ উপাদানের খরচ আগের সংস্করণের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চাহিদা বেড়ে যাওয়ায় মেমোরি চিপের বাজারে সরবরাহ সংকট আরও তীব্র হয়েছে।

এর আগে ধারণা করা হচ্ছিল, আইফোন ১৮ প্রোর মূল্য আগের মডেলের কাছাকাছিই রাখা হবে। তবে টিম কুকের সাম্প্রতিক মন্তব্যের পর সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। প্রযুক্তি খাতের পর্যবেক্ষকদের মতে, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাস দায়িত্ব গ্রহণের আগেই সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছেন টিম কুক।

সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আইফোন ভক্তদের জন্য দুঃসংবাদ, বাড়ছে দাম

আপডেট টাইম : এক ঘন্টা আগে