ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে আবেগঘন বার্তা ভোজিনহার

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অভিষিক্ত কেপ ভার্দের লড়াই। ম্যাচটির আগে গোটা দেশকে এক হওয়ার আহ্বান জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক ভোজিনহা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের ভূমি, আমাদের মানুষ, আমাদের স্বপ্ন। এখনই সময় সবাই একসঙ্গে দাঁড়ানোর। আমরা শুধু একটি ফুটবল দল নই, আমরা পুরো জাতির প্রতিনিধিত্ব করছি।’

ভোজিনহা দেশের মানুষকে পতাকা হাতে দলকে সমর্থন জানাতে আহ্বান জানান। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ আমরা শুধু একটি ফুটবল ম্যাচ খেলতে নামছি না। আমরা একটি জাতির স্বপ্ন বহন করছি। আমাদের জন্য, আমাদের মানুষের জন্য, আমাদের দেশের জন্য একসঙ্গে দাঁড়ান।’

সমর্থকদের উদ্দেশে ভোজিনহা বলেন, ‘আপনারা যেখানেই থাকুন, আমাদের পতাকা উড়ান, আমাদের জার্সি পরুন, আমাদের সমর্থন করুন। আমরা মাঠে সবকিছু উজাড় করে দেব।’

তিনি আরও বলেন, ‘আমরা হয়তো ছোট একটা দেশ, কিন্তু আমাদের হৃদয় বিশাল। আমরা বিশ্বাস করি, একসঙ্গে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।’

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে রূপকথার গল্প লিখেছে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা লিওনেল মেসির নেতৃত্বাধীন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

যদিও কাগজে-কলমে স্পষ্ট ফেবারিট আর্জেন্টিনা, তবু কেপ ভার্দের স্বপ্ন থেমে নেই। কোচ বুবিস্তা আগেই জানিয়েছেন, তার দল ভয় পেয়ে নয়, নিজেদের ফুটবল খেলতেই মাঠে নামবে। আর ভোজিনিয়ার বার্তা যেন সেই বিশ্বাসই আরও জোরালো করল—ছোট্ট একটি দেশের মানুষের স্বপ্ন এখন বিশ্বমঞ্চে ইতিহাস গড়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে আবেগঘন বার্তা ভোজিনহার

আপডেট টাইম : ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬