ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন বাংলাদেশি রাবাব ফাতিমা কিস্তির টাকার টেনশনেই বৃষ্টির দিনে রিকশা চালাই ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির

২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী

বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পুনরুদ্ধানের অভিযানে দুর্বার গতিতে এগুচ্ছে ফ্রান্স। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোরকে উড়িয়ে শেষ চারে উঠে গেছে গতবারের ফাইনালিস্টরা।

বোস্টনে বৃহস্পতিবার ৯০ মিনিট শেষে ফ্রান্স ২-০ গোলের জয় তুলে নিয়ে মরক্কোকে বিদায় জানায়। গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে।

 শিরোপার প্রধান দাবিদার ফ্রান্স 

এই জয়ে ফ্রান্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেছে।

অপ্টার সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ফ্রান্স এখন শিরোপা জয়ের সবচেয়ে বড় ফেভারিট। সম্ভব্যতার বিচারে তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৭ দশমিক ৪৬ শতাংশ। অন্য যো কোনো দলের তুলনায় যা দ্বিগুনেরও বেশি।

অপ্টার সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৮ দশমির ৯০ শতাংশ, ১৫ দশমিক ৮৯ শতাংশ সম্ভাবনা গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ইংল্যান্ড ১৫ দশমিক ৫২ শতাংশ সম্ভাবনা নিয়ে এই তালিকার চারে।

যদিও এখনও চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে মাত্র একটি ম্যাচ শেষ হয়েছে, তবুও ফ্রান্সের পারফরম্যান্স দেখে তাদেরকে হারানো কঠিন বলেই মনে হচ্ছে। এমবাপে ও দেম্বেলের ধারাবাহিক গোল ফ্রান্সকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার করে তুলেছে।

এই ফ্রান্স সর্বকালের সেরা দল কিনা সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তাদের শক্তির গভীরতা প্রকাশ পেয়েছে মরক্কো ম্যাচেও। পুরো ম্যাচে কখনই মনে হয়নি ফ্রান্স হারতে পারে। এমনকি মরক্কো গোল দেবে এমনটাও মনে হয়নি কখনও। এতটা দাপুটে ফুটবল খেলেছে ফরাসিরা। অথচ ম্যাচ শুরুর আগে মরক্কোকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখা হচ্ছিল।

কেবল মরক্কোই নয়, আসরে এখনও পর্যন্ত কোনা দলই ফ্রান্সকে সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি। সব মিলিয়ে সুপারকম্পিউটারের মতো অনেকের দৃষ্টিতেই এবার বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী

আপডেট টাইম : ৪৯ মিনিট আগে