শিক্ষার্থীদের সময় অপচয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় নষ্ট হয়ে যায়, যা দেশের জন্য একটি বড় ক্ষতি। এর ফলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সফলভাবে কাজে লাগাতে পারছি না। পরীক্ষা শেষের এই সময়টা যেন নষ্ট না হয়, সে জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।
এর আগে প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং নিজে একটি চারা রোপণ করেন শিক্ষামন্ত্রী।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























