ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মডেল মসজিদের ভবনের মান নিয়ে অভিযোগ: তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে

আওয়ামী আমলে মসজিদের নামে, ইসলামের নামে যা করা হয়েছে, তা অত্যন্ত গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার মতে, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে অর্থ লুটপাটের জন্য নানা প্রকল্প নেওয়া হয়েছিল। আমি বলছি না, এখানে পদ্মা সেতুর মতো দুর্নীতি হয়েছে। মডেল মসজিদ অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু মসজিদের নামে, ইসলামের নামে যা করা হয়েছে, তা অত্যন্ত গর্হিত কাজ।’

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইনের পক্ষে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক তার নির্বাচনী এলাকা সেনবাগের মডেল মসজিদের উদাহরণ তুলে ধরে বলেন, ‘ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ছাদ দিয়ে পানি পড়ে, যাতায়াত ব্যবস্থাও অত্যন্ত দুর্বল।’

তিনি এই প্রকল্পের তদন্ত দাবি করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও তার নির্বাচনী এলাকার দুর্গাপুরের মডেল মসজিদের অবস্থা আরও ভয়াবহ বলে অভিযোগ করেন।

কায়সার কামাল বলেন, ‘সামনে বিশাল একটি পুকুর, তার পেছনে মডেল মসজিদ। সেখানে যেতে একটি সেতুর প্রয়োজন। স্থানীয়রা মসজিদটির নাম দিয়েছে “দুর্গাপুরের তাজমহল”।’

এ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মডেল মসজিদ নির্মাণের প্রকল্প ব্যয় নির্ধারণ যথাযথ ছিল কি না, সেটি একটি যৌক্তিক প্রশ্ন। এখন ১৩ কোটি টাকা থেকে বেড়ে কীভাবে ২১ কোটি টাকায় গেল। এ মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় তদন্তের জন্য আমি আজই মন্ত্রণালয়কে নির্দেশ দেবো। এর মধ্যে (তদন্তে) সরকারের অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মডেল মসজিদের ভবনের মান নিয়ে অভিযোগ: তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬