ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শাকিব খানের শুটিংয়ে পুলিশের বাধা

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ১৪ আগস্ট ‘আমি নেতা হব’ সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে কক্সবাজার যান এ চিত্রনায়ক। কিন্তু শুটিং না করেই ঢাকায় ফিরতে হয়েছে তাকে।
ওই দিন শুটিংয়ের সকল প্রস্তুতি শেষ করেছিল শুটিং ইউনিট। এমন সময় শুটিং না করার অনুরোধ করেন পুলিশ কর্তৃপক্ষ। রাইজিংবিডিকে এমনটাই জানান সিনেমাটির প্রযোজক সেলিম খান।

এ প্রসঙ্গে সেলিম খান বাঙালী কণ্ঠকে বলেন, ‘‘আমি নেতা হব’ সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে ১৪ আগস্ট কক্সবাজার গিয়েছিলাম। হঠাৎ পুলিশ সিনেমাটির শুটিং না করার অনুরোধ করেন। সেখানে নাকি জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তবে কবে নাগাদ শুটিং শুরু করা যাবে তাও পুলিশ জানাতে পারেনি। এজন্য শুটিং ইউনিট ঢাকায় ফিরে আসছে।’

তিনি আরো বলেন, ‘ঢাকায় ফিরে সিনেমাটির শুটিং শুরু করব। এ সিনেমার শুটিং শেষ হলে অন্য সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।’

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে রয়েছে বিদ্যা সিনহা মিম। গত ৩১ জুলাই রাজধানীর আফতাব নগরে ওমর সানি-মৌসুমীকে নিয়ে এর শুটিং শুরু হয়।

সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরো কয়েকটি সিনেমায় শাকিব খানের কাজ করার কথা রয়েছে বলেও জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শাকিব খানের শুটিংয়ে পুলিশের বাধা

আপডেট টাইম : ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭