বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় এ অভিযোগ গঠন হবে। বুধবার (১৬ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর ভারপ্রাপ্ত বিচারক মাহমুদুল হাসান সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। নাইকো মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেয়া হয়। এর মধ্যদিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলা দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি
কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী
বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা
শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা
নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ সেপ্টেম্বর
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
- 419
Tag :
জনপ্রিয় সংবাদ


























