ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

হারানো হীরার আংটি নিয়ে এল গাজর

বাঙালী কণ্ঠ নিউজঃ মাটির গভীর থেকে খামারের মালিকের জন্য একটি হীরার আংটি নিয়ে এলো গাজর! মাটি থেকে গাজর তুলতেই গৃহিনী দেখলেন তাতে একটি আংটি জড়িয়ে আছে। তবে এটি ওই মালিকের মায়েরই ১৩ বছর আগের হারিয়ে যাওয়া আংটি!

ঘটনাটি ঘটেছে কানাডায়। ২০০৪ সালে পারিবারিক খামারে এ আংটি হারিয়ে ফেলেছিলেন ম্যারি গ্রামস (৮৪)। তবে ভয়ে স্বামীর কাছে এ আংটি হারানোর কথা বলেননি তিনি। এক সময় নিজেও ভুলে যান আংটির কথা। ১৩ বছর পর গত সোমবার (১৪ আগস্ট) তার পুত্রবধূ জমি থেকে গাজর তোলার সময় দেখলেন গাজরের দেহের সঙ্গে আটকে আছে ডায়মন্ডের একটি আংটি। তখনই আংটি হারানোর রহস্য জানতে পারলেন তিনি।

গৃহিনী এ আংটিটি পাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামীকে জানালে সে তখন বুঝতে পারে এটি তার মায়ের হারিয়ে যাওয়া আংটি।

উল্লেখ্য, গাজরের মধ্যে আংটি পাওয়ার ঘটনা এই প্রথম না, এর আগে ২০১১ সালে এক সুইডিস নারী ১৬ বছর পর তার বিয়ের ডায়মন্ডের আংটি খুঁজে পেয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

হারানো হীরার আংটি নিয়ে এল গাজর

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭