ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এর বার্ষিক উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় বিশ্বের বিভিন্ন দেশের নারী নেত্রী ও কূটনীতিকরা অংশ নেন।

এবারের বার্ষিক সভার মূল প্রতিপাদ্য ছিল- ‘সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তুলতে আস্থা পুনর্গঠন ও পরিবর্তন মোকাবিলায় নারীর নেতৃত্ব’। সভায় নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা, লিঙ্গ-সংবেদনশীল নীতিনির্ধারণ ও অর্থায়ন এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নারীর পূর্ণ অংশগ্রহণ, নারীবান্ধব নীতিনির্ধারণ এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

ডা. জুবাইদা রহমানের পাশাপাশি এ সভায় অংশ নেন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ, অ্যান্ডোরার পররাষ্ট্রমন্ত্রী ইম্মা তোর ফাউস, আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি, ফিলিপাইনের পররাষ্ট্র সচিব থেরেসা লাজারো, আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থরগের্দুর কাত্রিন গুনারসদোতির, জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম প্রমুখ।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে প্রতি বছর এ প্ল্যাটফর্মের আয়োজন করা হয়। নারী নেতাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নারীর নেতৃত্বকে আরও কার্যকর করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

আপডেট টাইম : ৩২ মিনিট আগে