ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সংলাপ হতে হবে গণতন্ত্রে বিশ্বাসীদের সঙ্গে

তৃণমূল বিএনপি নতুন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে হলে যদি সংলাপের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সংলাপ করবেন। কিন্তু সংলাপ হতে হবে যারা গণতন্ত্রে, নির্বাচনে বিশ্বাস করে তাদের সঙ্গে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

‘তৃণমূল বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটি ঘোষণা এবং স্যোশাল ডেমোক্রেটিক পার্টির তৃণমূল বিএনপিতে যোগদান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাজমুল হুদা বলেন, রাজনৈতিক অস্থিরতা দূর করতে হলে যদি সংলাপের প্রয়োজন তাহলে সংলাপে বসুন কিন্তু যারা নির্বাচন, গণতন্ত্র ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে না তাদের সঙ্গে সংলাপ নয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বলেছিলেন, ‘৩১’ দলীয় জোটের সঙ্গে কাজ করবে আওয়ামী লীগ। তাই আসুন, দেশে অস্থিরতা দূর করতে সংলাপে বসি। দেশের সমস্যা সমাধানে আমরা আপনাদের সকল ধরনের পরামর্শ দেবো।

এর আগে তৃণমূল বিএনপির ‘৭১’ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সংলাপ হতে হবে গণতন্ত্রে বিশ্বাসীদের সঙ্গে

আপডেট টাইম : ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬