ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে, আলোচনায় ছাত্রনেতা জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

সেনা, গোয়েন্দা সংস্থা ও এনটিএমসির কর্মকর্তা পরিচয়ে চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন; সচিবালয়েও ভুয়া পরিচয়ে যাতায়াতের অভিযোগ

নিজেকে সেনাবাহিনীর মেজর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার জাল বিস্তার করেছিলেন আসাদুল ইসলাম নিলয়। সরকারি উচ্চপর্যায়ে যোগাযোগ ও প্রভাব থাকার গল্প শুনিয়ে চাকরিপ্রার্থীসহ বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে চালিয়ে আসা এই প্রতারণার অবশেষে পর্দা নেমেছে। রাজধানীর গুলশানে যৌথ পুলিশি অভিযানে গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আসাদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, সাঁথিয়া থানার একটি গ্রেফতারি পরোয়ানা ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়ায় অভিযান চালানো হয়। গুলশান থানা পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনায় নেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সাঁথিয়া থানা পুলিশের একটি ওয়ারেন্টের ভিত্তিতে গুলশান থানা পুলিশের সহযোগিতায় আসাদুলকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসাদুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামের আবুল মজিদ মোল্লার ছেলে। একসময় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন তিনি। তবে সরকারের গোপনীয় তথ্য আদান-প্রদান ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তাকে চাকরিচ্যুত করা হয়।

চাকরি হারানোর পরই প্রতারণার নতুন কৌশল অবলম্বন করেন আসাদুল। নিজেকে সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। একই সঙ্গে এনটিএমসিতে কর্মরত বলেও দাবি করতেন। সামরিক ও গোয়েন্দা সংস্থার পরিচয় ব্যবহার করে মানুষের কাছে নিজেকে ক্ষমতাধর কর্মকর্তা হিসেবে তুলে ধরতেন তিনি।

ক্ষমতাধরদের সঙ্গে ঘনিষ্ঠতার গল্প, প্রতারণার হাতিয়ার

অনুসন্ধানে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে গভীর সখ্য রয়েছে বলে প্রচার করতেন আসাদুল। এসব পরিচয় ও প্রভাবের গল্প শুনিয়ে সাধারণ মানুষ এবং চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করতেন। পরে চাকরি পাইয়ে দেওয়া, বদলি কিংবা পদোন্নতির আশ্বাস দিয়ে বিভিন্নজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রতারণার পরিধি শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ডিজিএফআই) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কর্মকর্তা পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা চালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সামরিক বাহিনীর পরিচয়, গোয়েন্দা সংস্থার পদবি, সরকারি উচ্চপর্যায়ে যোগাযোগের দাবি আর চাকরির প্রলোভন—সব মিলিয়ে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছিলেন আসাদুল। অবশেষে পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়ে এখন কারাগারে রয়েছেন তিনি।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

আপডেট টাইম : ৫ মিনিট আগে