ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কাটাকুটি ছাড়াই অনুমতি পেল ‘খাস জমিন’

বাঙালী কণ্ঠ নিউজঃ চলচ্চিত্র নির্মাতা সরোয়ার হোসেন নির্মাণ করেছেন ‘খাস জমিন’ নামের  চলচ্চিত্র। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন বিপাশা কবির। কাটাকুটি ছাড়াই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে বাঙালী কণ্ঠকে জানিয়েছেন সরোয়ার হোসেন।

পরিচালক সরোয়ার হোসেন বাঙালী কণ্ঠকে বলেন, ‘‘গতকাল ‘খাস জমিন’ সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি দেখে প্রশংসা করেছেন।’’

তিনি আরো বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে টানা সিনেমাটির শুটিং করেছি। গরিব ভূমিহীন মানুষদের গল্প নিয়ে কাহিনি গড়ে উঠেছে। সিনেমাটিতে সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, দেশের মানুষের গল্প এতে দেখানো হয়েছে। তাই এ গল্পটি দর্শককে আকৃষ্ট করবে এবং ভালো লাগবে।’

এ প্রসঙ্গে সাইমন সাদিক বাঙালী কণ্ঠকে বলেন, ‘‘খাস জমিন’ সিনেমায় দেখা যাবে- এলাকার প্রভাবশালী কিছু খারাপ লোক খাস জমি দখল করে ভোগ করছে। আমি একজন ভূমি কর্মকর্তা হিসেবে সেগুলো দখলমুক্ত করে গরিব মানুষের মাঝে বিতরণ করে দিই। সিনেমাটির গল্প মৌলিক। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ প্রযোজিত এ সিনেমায় সাইমন-বিপাশা ছাড়াও অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, সুচরিতা, রেবেকাসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কাটাকুটি ছাড়াই অনুমতি পেল ‘খাস জমিন’

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭