ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা রেলওয়ের মহাপরিচালক • রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শিকারে জেলেরা বাড়বে ১৫ হাজার কোটি টাকার ইলিশ

তিন মাসে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও সরাল টিকটক

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে টিকটক। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ের তথ্য নিয়ে প্রকাশিত প্ল্যাটফর্মটির কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আপলোড করা মোট ভিডিওর প্রায় ০.৯ শতাংশ সরানো হয়েছে। এর মধ্যে ৯৯.৮ শতাংশ ভিডিও ব্যবহারকারীদের অভিযোগের আগেই টিকটকের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে সরানো হয়। শনাক্ত হওয়া ভিডিওর ৯২.৭ শতাংশ ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। পরবর্তী যাচাইয়ের পর ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও সরিয়েছে, যা আপলোড করা মোট ভিডিওর প্রায় ০.৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সরানো হয়েছে। বিশ্বজুড়ে সরানো ভিডিওর ৯৯.৫ শতাংশ ব্যবহারকারীদের অভিযোগের আগেই শনাক্ত করা হয়। আর ৯২.৭ শতাংশ ভিডিও আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। যাচাইয়ের পর ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও আবার ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুরোনো ভিডিও শনাক্ত ও অপসারণেও টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত মডারেশন ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া, সম্ভাব্য আপত্তিকর বা অনুপযুক্ত মন্তব্য নিয়ন্ত্রণে দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে ২৭ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৪৬৩টি কমেন্ট সরিয়েছে প্ল্যাটফর্মটি। প্রথম প্রান্তিকে এ সংখ্যা ছিল ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। পাশাপাশি, ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী বলে সন্দেহ হওয়ায় ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি অ্যাকাউন্ট সরানো হয়েছে।

সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৯.৫ শতাংশে সংবেদনশীল বা প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু ছিল। প্ল্যাটফর্মের নিরাপত্তানীতি লঙ্ঘনের কারণে সরানো হয়েছে ১৩.৭ শতাংশ ভিডিও। বিপজ্জনক কর্মকাণ্ডের জন্য সরানো হয়েছে ১৩.৫ শতাংশ এবং শালীনতা লঙ্ঘনের কারণে ১৩.৮ শতাংশ ভিডিও। অন্যদিকে, এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টের কারণে সরানো ভিডিওর হার ছিল ১.৮ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

তিন মাসে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও সরাল টিকটক

আপডেট টাইম : ৫৬ মিনিট আগে