ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ কৃষকদের সঙ্গে ধান কাটলেন ডিসি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি গাইডলাইন মেনে ২০২৭ সালের হজ প্রস্তুতি সম্পন্ন, বাংলাদেশের প্রশংসায় সৌদি সরকার অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ

ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে দুর্নীতি বরদাস্ত করা হবে না: খাদ্যমন্ত্রী

ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি কিম্বা মধ্যস্বত্বভোগীর প্রভাব বরদাস্ত করা হবে না— এমন হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বলেন, ক্ষুধায় কেউ যাতে কষ্ট না পায় ও দেশের মানুষ যাতে ভালো থাকে, সেজন্য সজাগ দৃষ্টি রাখছেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৪ নভেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়ায় সারাদেশের অভ্যন্তরীণ আমন সংগ্রহ কাযর্ক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এবছর মোট ৮ লাখ ৫০ হাজার মেট্টিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে ৩ লাখ মেট্টিক টন ধান।এবছর প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।’

তিনি আরও বলেন, ‘সংগৃহীত চাল দেশের খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তাকর্মী সূচিসহ জরুরী খাদ্য শষ্য বিতরণে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।তাই মানসম্মত চাল সংগ্রহের ক্ষেত্রে কোন আপস করা যাবে না।’

ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে ধান চালের গুণগতমাণ নিশ্চিত করা, কৃষকদের নায্যমূল্য পরিশোধ,মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধসহ স্থানীয় প্রশাসনকে ৬ টি নির্দেশনা দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, দেশে কোন খাদ্যের অভাব হতে দিবো না। এজন্যই পর্যাপ্ত পরিমাণ খাদ্যমজুদ রাখা হয়েছে।

উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদftরের মহাপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন খানসহ খাদ্য মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে

ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে দুর্নীতি বরদাস্ত করা হবে না: খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬