ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ কৃষকদের সঙ্গে ধান কাটলেন ডিসি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি গাইডলাইন মেনে ২০২৭ সালের হজ প্রস্তুতি সম্পন্ন, বাংলাদেশের প্রশংসায় সৌদি সরকার অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ

প্রথমার্ধে চোখে চোখ রেখে লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে বাংলাদেশ ও পাকিস্তান। আক্রমণ-প্রতিআক্রমণে একাধিক সুযোগ আদায় করলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দল। তাতে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ফাউল করে বসেন হামজা চৌধুরী, ফ্রি-কিক থেকে বল পেয়ে আলী ওজাইর গোলবারে জোরালো শট করলেও তা ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সপ্তম মিনিটে প্রথম গোলমুখে আক্রমণ করে বাংলাদেশ, আসে কাজেম শাহ’র থেকে। ১৬ মিনিটে রাকিব হোসেন ভালো সুযোগ তৈরি করেন, বামপায়ে শট করলে কর্নার পেয়ে যায় বাংলাদেশ। ২৩ মিনিটে কর্নার থেকে ডি বক্সে পাওয়া বল জোরালো শট নেন রাকিব, বারে লেগে ফিরে আসে বল।

পাকিস্তানের কাছে প্রথম ভালো সুযোগ আসে ৩২ মিনিটে। জায়ান আহমেদের ভুলে বল যায় রাইট উইংয়ে পাকিস্তানের খেলোয়াড়ের কাছে, সেই বল ডি বক্সে ক্রস করলে বল পান পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ। ডানপায়ে ট্যাপ করলে বারে লেগে ফিরে আসে। এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ৩৫ মিনিটে লেফট উইং দিয়ে আক্রমণে পাকিস্তানের জোরালো শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়।

শুকি ইতোফুসা ৪১ মিনিটে ভালো সুযোগ পান। জিদান ইউসুফের বাড়ানো বল ডি বক্সের সামনে পেলে জোরালো শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৪৩ মিনিটে শুকি ইতোফুসা ফাউলের শিকার হন। ফাউল থেকে কোন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। শেষ অবধি গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে

প্রথমার্ধে চোখে চোখ রেখে লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬