ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে

নতুন প্রজন্মকে বেশ বুদ্ধিমান মনে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বিশেষ করে তার ১৬ বছর বয়সী মেয়ে শোরা সিদ্দিকীর সিনেমা ও অভিনয় সম্পর্কে জানাশোনা দেখে মুগ্ধ এই অভিনেতা।

নওয়াজের মতে, মাত্র তিন-চার বছরেই তার মেয়ে বিশ্বের নানা দেশের এত সিনেমা দেখেছে, যা তিনি নিজেও দেখেননি।সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেন জি প্রজন্মের চিন্তাভাবনা ও সিনেমা দেখার অভ্যাস নিয়ে কথা বলেন নওয়াজউদ্দিন। তার মতে, বিশ্ব সম্পর্কে জানার সুযোগ বেশি থাকায় এই প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি সচেতন ও আত্মবিশ্বাসী।

নওয়াজ বলেন, ‘আমার মনে হয়, বর্তমান জেন জি প্রজন্ম, বিশেষ করে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা অনেক বেশি বুদ্ধিমান।

বিশ্ব সম্পর্কে জানার যে সুযোগ তারা পাচ্ছে, তা আমাদের সময়ে ছিল না। আমরা মা-বাবাকে প্রশ্ন করতেও ভয় পেতাম, এমনকি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসও হতো না। অথচ এখনকার ছেলেমেয়েরা সরাসরি প্রশ্ন করে।’তার মতে, বিশ্বজুড়ে তৈরি হওয়া সিনেমা দেখার সুযোগও নতুন প্রজন্মের চিন্তাভাবনায় বড় প্রভাব ফেলেছে।

এখনকার তরুণেরা এমন অনেক সিনেমা দেখে ফেলেছে, যেগুলোর সঙ্গে হয়তো বড়রাও পরিচিত নন।নিজের মেয়ের উদাহরণ দিয়ে নওয়াজ বলেন, প্রথমে তিনিও নতুন প্রজন্মের জানাশোনাকে যথাযথ গুরুত্ব দেননি। কিন্তু শোরার সিনেমা ও অভিনয় সম্পর্কে জ্ঞান তার ধারণা বদলে দিয়েছে।

অভিনেতার ভাষায়, ‘আমি যখন মেয়ের দিকে ভালোভাবে খেয়াল করলাম, বুঝতে পারলাম অভিনয় সম্পর্কে সে আসলে অনেক কিছু জানে। কারণ, মাত্র তিন-চার বছরে সে বিশ্বের নানা দেশের আমার চেয়েও বেশি সিনেমা দেখেছে।

অভিনয়ে আগ্রহী শোরা ইতিমধ্যে অভিনয় ও পারফর্মিং আর্টস নিয়ে শেখা শুরু করেছে। বাবার সঙ্গে ‘নাকাব’ নামের একটি মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেকও হয়েছে তার। যুক্তরাষ্ট্রের নয়টি শহরে নাটকটির প্রদর্শনীতে অংশ নেয় বাবা-মেয়ে।

এদিকে নওয়াজউদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘রাত আকেলি হ্যায় : দ্য বানসাল মার্ডারস’ সিনেমায়। এর আগে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার সঙ্গে ‘থাম্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সামনে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’, ‘নূরানি চেহরা’ ও ‘সাঙ্গিন’-এর মতো সিনেমায় দেখা যাবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে

আপডেট টাইম : ২৩ মিনিট আগে