ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক হিসেবে স্বপদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর পূর্ববর্তী বদলি ও নিয়োগ-সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্টজনদের প্রত্যাশা, দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আনসার-ভিডিপিকে আরও আধুনিক, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে চলমান সংস্কার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বাড়ানো ও সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিশেষ করে, অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বাড়ানো ও সরাসরি ডিজি কোডে বেতন দেওয়ার উদ্যোগ। এ ছাড়া মাসিক রেশন বাড়ানো, গমের পরিবর্তে সমপরিমাণ আটা দেওয়া, বার্ষিক ছুটি বাড়ানো, স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন ও প্রশিক্ষণব্যবস্থা যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সদস্যদের কল্যাণে পদকের সংখ্যা বাড়ানো, সাহসিকতা ও সাফল্যের স্বীকৃতি গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ, সাধারণ ক্ষমার আওতায় সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ সৃষ্টির মতো উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি সদস্যদের আবাসন-সুবিধা নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিচালকের স্বপদে বহাল থাকার সিদ্ধান্তে বাহিনীর চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে। নেতৃত্বের ধারাবাহিকতায় সদস্যকল্যাণ, সাংগঠনিক সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নের উদ্যোগ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক

আপডেট টাইম : এক ঘন্টা আগে