ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস

মায়ের স্নেহের কাছে পানির ঢেউও যেন হয়ে ওঠে আনন্দের খেলা। কখনো ছেলেকে আগলে রাখা, কখনো তার সঙ্গে হাসি-খুনসুটিতে মেতে ওঠা এমনই কিছু ভালোবাসার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে জলকেলির সেই ছবিগুলোতে ধরা পড়েছে মা-ছেলের স্নেহমাখা সময়।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, সুইমিং পুলের পানিতে ছেলেকে আগলে রেখেছেন অপু। কখনো ছেলের দিকে তাকিয়ে হাসছেন, কখনো তাকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

একটি ছবিতে মায়ের প্রতি ছেলের ভালোবাসার মুহূর্তও ধরা পড়েছে। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়াভরা তোর মুখে মাশাআল্লাহ।’

অপুর এই ছবিগুলোতে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে মা-ছেলের মিষ্টি মুহূর্তের প্রশংসা করছেন অনেকে। একজন লিখেছেন, ‘দিদি ভাই, তোমাদের চমৎকার লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘আপনাদের দুইজনকে খুব সুন্দর লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস

আপডেট টাইম : এক ঘন্টা আগে