ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী

বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না; সে আওয়ামী লীগের হোক গুপ্ত কিংবা সুপ্ত শক্তি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, খুনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না। রাষ্ট্র মেরামতের কাজ চলছে, পাশাপাশি খুনিদের বিচারপ্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিচার কার্যক্রমে কেউ বাধা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্র মেরামতের কাজ অব্যাহত থাকবে।

এর আগে, বিকেল ৫টায় যশোর শহরের মনিহার চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে আইনমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী,  কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবুসহ নেতাকর্মীরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী

আপডেট টাইম : এক ঘন্টা আগে