ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জিত-ফারিয়ার রসায়নে মুগ্ধ দর্শক

বাঙালী কণ্ঠ নিউজঃ টানা তিনটি যৌথ প্রযোজনার সিনেমায় জিতের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এ জুটির রসায়ন দর্শক বেশ ভালোভাবেই নিয়েছেন। সম্প্রতি ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে কোটিবার দেখা হয়েছে ‘ধ্যাত তেরি কি’ নামের গানটি তারই প্রমান।

গানটি ইউটিউবে আপ করা হয়েছে ২০১৬ সালের ২৩ জুন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ১ লাখ ৩৫ হাজারের বেশিবার।

সাম্প্রতিক এক ঘোষণায় জানা যায়, এ জুটিকে ‘ইন্সপেক্টর নটি কে’ নামের নতুন সিনেমায় দেখা যাবে। বর্তমানে চলছে প্রি-প্রডাকশন। বেশির ভাগ দৃশ্যায়ন হবে ইতালিতে।

কিছুদিন আগে কলকাতার ‘ইন্সপেক্টর নটি কে’র মহরত হয়। সেখানে ফারিয়া প্রসঙ্গে জিত বলেন, ‘বেশ কয়েকজন নায়িকার কথা মাথায় ছিল। কিন্তু ‘বস টু’ দেখে সকলেই নুসরাতের খুব প্রশংসা করেছেন। তাই ওকেই আমার নতুন ছবির নায়িকা হিসেবে ফাইনালাইজ় করলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জিত-ফারিয়ার রসায়নে মুগ্ধ দর্শক

আপডেট টাইম : ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭