ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

রাজধানীতে কম্বল পেঁচানো লাশ উদ্ধার

বাঙালী কণ্ঠ নিউজঃ রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির এক বাসা থেকে এক ব্যক্তির কম্বল পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে রেলওয়ে ডরমেটরির একটি ভবনের নিচতলার কক্ষের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়।
মো. করিম নামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি কমলাপুর মাজারের কাছে পান-সিগারেটের দোকান করতেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘করিমের অণ্ডকোষে জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে লাশ কম্বল পেঁচিয়ে খাটের ওপর ফেলে রেখে খুনিরা বাইরে থেকে ঘরে তালা দিয়ে গেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।’
করিমের ছেলে ইলিয়াসের বরাত দিয়ে এসআই মনিরুজ্জামান বলেন, ওই বাসায় করিম একাই থাকতেন। সেখানে দোকানের মালামালও রাখতেন।
করিমের গ্রামের বাড়ি চট্টগ্রামে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাজধানীতে কম্বল পেঁচানো লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭