ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

অজ্ঞাত পরিচয়ে দাফন সেই তরুণী তাড়াশের রুপা

বাঙালী কণ্ঠ নিউজঃ টাঙ্গাইলের মধুপুরে রাস্তার পাশ থেকে উদ্ধারের পর বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা ওই তরুণীর পরিচয় মিলেছে। চার দিন আগে ‘চলন্ত বাসে গণ নির্যাতনের পর খুন হওয়া’ মোছা. জাকিয়া সুলতানা রুপার (২৭) গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।

রুপা উপজেলার আসানবাড়ী গ্রামের মৃত মো. জেলহক প্রামানিকের মেয়ে। এখন তার বাড়িতে চলছে শোকের মাতম। মেধাবী ওই তরুণীর মৃত্যুতে হতবাক তার পরিবার ও এলাকাবাসী।

গণমাধ্যমে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনার তিন দিন পর সোমবার রাতে মধুপুর থানায় গিয়ে ছবি দেখে রুপাকে শনাক্ত করেন তার বড় ভাই মো. হাফিজুর রহমান।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুরের পঁচিশ মাইল এলাকায় রাস্তার পাশে ওই তরুণীর মৃতদেহ পাওয়া যায়। পরে মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর কবিরের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি থানায় নিয়ে আসে। নির্যাতন শেষে হত্যার পর ওই তরুণীর লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে—এমন ধারণা থেকে পরদিন (শনিবার) একটি মামলা করে মধুপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে একই দিন বিকেলে বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে মেয়েটির লাশ দাফন করা হয়।-সমকাল

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অজ্ঞাত পরিচয়ে দাফন সেই তরুণী তাড়াশের রুপা

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭