ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

শিশু ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাঙালী কণ্ঠ নিউজঃ গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম পারভেজ মাসুদ (২৫)। রবিবার দিবাগত গভীর রাতে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী মডেল থানা পুলিশ।

মাসুদ গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক মাহামুদুল ইসলাম জানান, এরশাদনগর এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ মাসুদকে গতকাল রাতে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

আটক পারভেজ মাসুদের বিষয়ে জানতে টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান কানন মোল্লা বলেন, ছাত্রলীগের কোনো নেতা অপকর্মের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পারভেজ মাসুদের বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। দ্রুত তাকে সংগঠন থেকে বহিষ্কার করার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

শিশু ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭